রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা কিংবা চোলাই মদ। মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে তরুণ ও যুবসমাজ। বেকারত্বের হতাশার পাশাপাশি মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে। মাদককে কেন্দ্র করে আত্মহত্যা, হত্যাকাণ্ড, ছিনতাই ও হামলার মতো ঘটনাও […]
Author: পটুয়াখালী টাইমস
শানু বেগমের ঘরে ফেরার উদ্যোগে দুই ইউএনওর সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল ‘পাশে দাঁড়াই’
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগমকে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগে সহযোগিতা করায় কলাপাড়া ও ঝিকরগাছার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুই উপজেলা প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতায় […]
“পাশে দাঁড়াই” এর সহায়তায় ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো শানু বেগম
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন আপন ঠিকানায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন তিনি। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের […]
কলাপাড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা
রাসেল মোল্লা : পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে এক সন্তানের জনক খাইরুল ইসলাম (২৬) আত্মহত্যা করেছেন। রবিবার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের […]
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
রাসেল মোল্লা, কলাপাড়া: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আলোচনা […]
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ?
রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা’র বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থীর অভিভাবক। তাঁদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। […]
কুয়াকাটায় উন্নয়নকাজ পরিদর্শন, নির্মাণের মান যাচাই করলেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক
রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। রোববার (৮ নভেম্বর) তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পৌর প্রশাসক কুয়াকাটা খানকায়ে রডের কার্পেটিং সড়কের নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় সড়কের স্থায়িত্ব ও নির্মাণের […]
কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য […]
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটে; উন্মোচিত হয় দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের। স্বাধীনতার পর ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার এক গভীর সংকটে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সম্মুখসারির […]
দর্শনার্থীশূন্য কলাপাড়ার একমাত্র বিনোদনকেন্দ্র হেলিপ্যাড, অলস সময় কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র উন্মুক্ত বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত হেলিপ্যাড মাঠ। একসময় সন্ধ্যা নামলেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠত পুরো এলাকা। পরিবার-পরিজন নিয়ে নদীর পাড়ে নির্মল পরিবেশে কিছুটা সময় কাটাতে ছুটে আসতেন স্থানীয় বাসিন্দারা। তবে সময়ের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন সন্ধ্যার পরও দর্শনার্থীদের উপস্থিতি কম, […]










