কুয়াকাটার গঙ্গামতিতে নির্মিত হতে পারে আধুনিক চিড়িয়াখানা, যুক্ত হবে নতুন পর্যটন আকর্ষণ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি চিড়িয়াখানা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে সমুদ্রসৈকতের পাশাপাশি কুয়াকাটার পর্যটনে যুক্ত হবে নতুন এক আকর্ষণ। সবুজ প্রকৃতি, প্রাণীজগৎ ও শিশুদের বিনোদনের সমন্বয়ে এলাকাটিকে একটি মনোরম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের নির্দেশনায় প্রস্তাবিত চিড়িয়াখানা নির্মাণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সম্প্রতি গঙ্গামতির […]

রাঙ্গাবালীতে শীলা হত্যা; মামলার প্রধান আসামি স্বামী রাসেল গ্রেপ্তার

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তাঁর স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার রাসেলকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। […]