কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষকের পদ শূন্য, ব্যাহত পাঠদান

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট তীব্র আকার ধারণ করেছে। বিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এর প্রভাব পড়ছে শিক্ষার পরিবেশ ও মানের ওপর। […]

কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। তাঁদের ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক […]

যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর ফের বিমান উড্ডয়ন শুরু

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, উড্ডয়ন স্থগিতের নির্দেশ বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর আবারও বিমান চলাচল শুরু করার সুযোগ তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বড় ধরনের যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের […]

কলাপাড়ার লালুয়া – মহিপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন দুই সরকারি কর্মকর্তা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ইউনিয়ন দুটি হলো ৩ নং লালুয়া ও ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার বিভাগের ১২ নভেম্বর জারি করা এক সরকারি আদেশে দুই সরকারি কর্মকর্তাকে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, ৩ নং লালুয়া ইউনিয়ন […]

‘নানা পরিচয়ের’ পটুয়াখালীর সফিকুল বিশ্বাস; এবার ম্যাজিস্ট্রেট পরিচয়ের অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): কখনো নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল, কখনো বিসিএস ক্যাডার কর্মকর্তা, আবার কখনো ম্যাজিস্ট্রেট—এমন নানা পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে সফিকুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সর্বশেষ বুধবার রাতে পটুয়াখালীর চৌরাস্তা এলাকার টোল প্লাজার সামনে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সফিকুল ইসলাম […]

স্থগিতাদেশ প্রত্যাহার করে মতিউর রহমানের পদ ফিরিয়ে দেওয়ার দাবি কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের

রাসেল মোল্লা,কলাপাড়াঃ দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ নেতাকর্মীরা। তাঁদের দাবি, পদ স্থগিত থাকার পরও দলীয় কর্মসূচি, বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি। জানা গেছে, গত ৭ অক্টোবর […]

নাব্যতা সংকটে ধুলাসার খাল, বিপাকে পটুয়াখালীর হাজারো জেলে

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার খালের নাব্যতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো জেলে ও মৎস্য ব্যবসায়ী। পলি জমে খালটির বিভিন্ন স্থানে ডুবোচর সৃষ্টি হয়েছে। এতে সমুদ্র থেকে মাছ নিয়ে ঘাটে ফিরতে গিয়ে প্রায়ই আটকে পড়ছে মাছধরা ট্রলার। সময়মতো মাছ বাজারে পৌঁছাতে না পারায় লোকসান গুনছেন জেলেরা।ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্যবাজারের সঙ্গে […]

প্লাস্টিক দূষণ রোধে উদ্যোগী কুয়াকাটা পৌরসভা, অংশীজনদের সঙ্গে মতবিনিময

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে […]

কলাপাড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে অনুমোনদহীন ১০ বিদ্যালয়

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই চলছে অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠান পরিণত হয়েছে বাণিজ্যিক কেন্দ্রে। মাসিক বেতন, সেশন ফি, বই-খাতা ও কলম বিক্রিসহ নানা খাতে অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। অথচ এসব বিদ্যালয়ের পাঠদানের মান ও […]

কুয়াকাটায় অটোরিকশা দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ, মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অটোরিকশার বেপরোয়া চলাচল ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কুয়াকাটা পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক সহকারী কমিশন (ভূমি) ইয়াসীন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, […]