সুবিদখালী স্টিল ব্রিজের কাছে পাওয়া গেছে তামিম নামের এক শিশু, পরিবারের সন্ধান চায় পুলিশ

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী স্টিল ব্রিজের কাছ থেকে তামিম নামের এক শিশুকে পাওয়া গেছে। বর্তমানে শিশুটি মির্জাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম সালাম এবং মায়ের নাম নাছরিন বেগম। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ি। শিশুটির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা পরিচিতজনদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। […]

নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নতুন ধানের ঘ্রাণ, ঢাকঢোলের বাদ্য আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও কৃষিনির্ভর সংস্কৃতির ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ফসলের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক মানুষ। বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ […]