আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটে; উন্মোচিত হয় দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের। স্বাধীনতার পর ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার এক গভীর সংকটে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সম্মুখসারির […]


















































































