কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

রাসেল মোল্লা, কলাপাড়া: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সমবায় বিভাগ ও কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার সাতজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুময়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায়ীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওভাঙ্গা টেকনিক্যাল কলেজের প্রভাষক আবু তালেব ইভান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *