রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হাবিব (৫৫) নামে এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের […]
Author: পটুয়াখালী টাইমস
অসহায় বৃদ্ধের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পশ্চিম বাদুরতলী এলাকার সহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদার (৮০)-এর চিকিৎসাসেবায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান […]
কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মাদ্রাসা কালভার্ট রোডে গাঁজা পরিবহনের অপরাধে দুই ব্যক্তিকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন […]
কলাপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পুলিশের টহল
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা বাড়িয়েছে থানা পুলিশ। কলাপাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় নিয়মিত টহল ও মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কলাপাড়ার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীদের পোস্টারিংয়ের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে কোনো […]
নতুন রেট সিডিউল ছাড়া দরপত্রে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঠিকাদারদের
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নতুন রেট সিডিউল কার্যকর না হওয়া পর্যন্ত মেরামত (মেইনটেন্যান্স) কাজের দরপত্র আহ্বান বন্ধ রাখা এবং লটারি শেষে অনির্বাচিত ঠিকাদারদের পে-অর্ডার দ্রুত ফেরতের দাবিতে আবেদন করেছেন এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদাররা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে এ আবেদন জমা দেওয়া হয়। আবেদনে ঠিকাদাররা জানান, […]
মির্জাগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুইদিন পর ইসরাত জাহান যুথী(১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম ইসরাত জাহান যুথী(১৬)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের […]
মির্জাগঞ্জে নিখোঁজের পর ধানক্ষেতে মিললো স্কুলছাত্রীর মরদেহ
মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী মোসা. ইসরাত জাহান যুথির মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটির বাড়ি উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে। তার বাবার নাম মো. জামাল হাওলাদার। কিছুক্ষণ আগে পরিবারের এক শুভাকাঙ্ক্ষী ফোনে বিষয়টি জানিয়েছেন। তবে মরদেহ উদ্ধারের বিষয়টি এখনো পুলিশ বা […]
মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রী। ৩রা নভেম্বর স্কুলে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ ইসরাত জাহান যুথি সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার দক্ষিণ ঘটকের […]
মাদক, চাঁদাবাজি ও সালিস-বাণিজ্যমুক্ত টিয়াখালী গড়তে চান চেয়ারম্যান প্রার্থী তানিম মুন্সী
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): আসন্ন ২ নম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এস এম শামুয়েল হক (তানিম মুন্সী)। একটি চাঁদাবাজি, মাদক ও সালিশ-বাণিজ্যমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। তানিম মুন্সী বিশিষ্ট ব্যবসায়ী ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ নুরুর হক মুন্সীর বড় […]
অস্তিত্ব সংকটে এশিয়ার প্রথম পানি জাদুঘর, হারিয়ে যাওয়ার শঙ্কা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। নদীমাতৃক বাংলাদেশের নদী, পানি ও পরিবেশের ইতিহাস সংরক্ষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘরটি এখন অস্তিত্ব সংকটে। পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা, প্রচারণা ও দর্শনার্থীর অভাবে একসময় দেশি-বিদেশি পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্রটি এখন অনেকটাই নির্জন। বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৩ থেকে ৫ জন দর্শনার্থী আসছেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের […]










