আইন ও বিচার

কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে গেজেট জালিয়াতি, রাসেলের ১ বছর কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএসের গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর […]

শ্বশুরবাড়ির অত্যাচারে বিষপানের অভিযোগ, কলাপাড়ায় আদালতে মামলা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) ।। মায়ের আবদার আর পারিবারিক সম্মতিতে আপন মামাতো বোনকে বিয়ে করে বেল্লাল। কিন্তু বিয়ের এক মাস না যেতেই শুরু হয় শ্বশুরবাড়ি থেকে মানসিক নির্তাতন। ভাদাইম্মা,অকর্মা সহ বিশ্রী ভাষায় প্রতিনিয়ত চলতো গালাগাল। এমনকি বিষ খেয়ে মরার কথা বলা হতো বার বার। আর এমনসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে […]

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন; কলাপাড়ায় দলিল লেখকের সহকারী আটক

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। […]

মির্জাগঞ্জে মাদকসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও বিশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহারখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মিজানুর রহমান (৩৪)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনােহারখালী গ্রামের আব্দুল মজিদ আকনের ছেলে। বিষয়টি নিশ্চিত […]

কলাপাড়ায় ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বশার খান (৪৮) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ১০ মি. দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে বাশার এর নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি মোঃ বশার খান (৪৮) চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের […]

মির্জাগঞ্জে আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার সাহিদা সুলতানার বিরুদ্ধে আদালতের প্রভাব ব্যবহার করে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, একের পর এক মামলা দিয়ে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামে। এ বিষয়ে রনি হাওলাদার মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের […]

মির্জাগঞ্জে ইয়াবাসহ সুজন কাজী গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী এলাকায় বরগুনা-বরিশাল মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সুজন কাজী (২১), পিতা-মৃত আলতাফ কাজী এবং মোঃ ফয়সাল আহম্মেদ (২৩), পিতা-মোঃ ফরুক হাওলাদার। তারা দুজনই মির্জাগঞ্জ উপজেলার […]

কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধ ১

রাসেল মোল্লা, কালপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই ব্যাক্তির নাম মাহিন।ঘটনাটি শুক্রবার (১৪ আগষ্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে। এছাড়া তার পুত্রবধু রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত […]

আইসিইউর সেই হাতকড়া আর খোলা হলো না, চিরবিদায় নিলেন মনির খান

রাসেল মোল্লা: কয়েক সপ্তাহ আগে একটি ছবি থমকে দিয়েছিল অসংখ্য মানুষকে। হাসপাতালের সাদা বিছানায় নিশ্চল এক মানুষ। গলায় শ্বাসনালির মোটা পাইপ, নাকে অক্সিজেনের নল, আঙুলে অক্সিমিটার। শরীরের প্রতিটি স্পন্দন তখন মাপছিল যন্ত্র। শুধু একটি জিনিস যেন সেই চিকিৎসার ভাষাকেও অতিক্রম করেছিল। ডান হাতে ঝুলছিল একটি হাতকড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবির মানুষটি ছিলেন পটুয়াখালীর […]

অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড

রাসেল মোল্লা, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বহুল আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অভিযুক্ত কলাপাড়ার সেই সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে শাস্তি দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা গত ২৩ জুলাই এই শাস্তি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শহিদুল হক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করেই ওই ৪২টি ভুয়া কবুলিয়তে স্বাক্ষর […]