রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন কলাপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।মামলা নং-২১। এজাহারে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা, মো. নাহিদ ইসলাম […]
কলাপাড়া
কলাপাড়ায় ব্যক্তিগত সহকারীকে মারধরের অভিযোগ ডাঃ রিমার বিরুদ্ধে
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৫) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক গণমাধ্যমেকর্মী মহসিন পারভেজ এর দ্বিতীয় স্ত্রী ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের ওই চিকিৎসকের চেম্বারের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া […]
নয় বছর পর কুয়াকাটায় ফিরছে বিচ কার্নিভাল, প্রস্তুতি দেখতে মাঠে এমপি মোশাররফ
রাসেল মোল্লা, কলাপাড়াঃ দীর্ঘ নয় বছর পর আবারও উৎসবের আমেজে ফিরছে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬’। এ আয়োজনকে সামনে রেখে কার্নিভালের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কুয়াকাটায় কার্নিভাল আয়োজনের নির্ধারিত […]
কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি পাঁচ দিনের পুলিশ রিমান্ডে, আসামী পক্ষে শুনানিতে অংশ নেয়নি কোন আইনজীবী
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি আল- আমিন কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত আসামির পাঁচ দিনের এ পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. ফোরকান আসামিকে […]
পবিত্র ওমরা পালনে মক্কা-মদিনার পথে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার
রাসেল মোল্লাঃ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরিফের পথে যাত্রা করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান হাওলাদার। আজ সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। পবিত্র ওমরা পালনের এ সফরে তিনি যেন সুস্থ ও নিরাপদে ইবাদত সম্পন্ন […]
রোকসানা আক্তার রুজিকে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের ফুলেল শুভেচ্ছা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করায় রোকসানা আক্তার রুজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কলাপাড়া মহিলা কলেজ রোডে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের নেত্রীরা রোকসানা আক্তার রুজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান […]
কলাপাড়ায় নিখোঁজ ১০ মাসের শিশু রায়হানের মরদেহ খাল থেকে উদ্ধার
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা […]
কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। […]
কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ, ৩০ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান; গ্রেপ্তার ১
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, […]
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাসেল মোল্লাঃ শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্য শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল […]









