মানবসেবায় অনন্য অবদান, রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক পেলেন কলাপাড়ার রুজি

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রোকসানা আক্তার রুজি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। […]

মা ইলিশ রক্ষায় অভিযান: কলাপাড়ায় একজনকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা অবৈধ মাছ ধরার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে […]

কলাপাড়ার ধুলাসারে ২৮৬ পিস ইয়াবাসহ আটক ১

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন চর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. রাসেলের […]