প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাগঞ্জে পায়রা নদীতে মা ইলিশ শিকারের মহোৎসব

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগে পায়রা নদীতে মা ইলিশ শিকারের রীতিমতো মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা নদীতে দিন- রাত ইলিশ শিকারে ব্যস্ত । এ যেন দেখার কেউ নেই। ইলিশ কেনার জন্য নদীর পারে ক্রেতারা ভিড় করছেন। তবে পরিচিত ছাড়া কারো কাছে বিক্রি করছেন না জেলেরা। স্থানীয়দের অভিযোগ,এ বছর মা […]

রোকসানা আক্তার রুজিকে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের ফুলেল শুভেচ্ছা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করায় রোকসানা আক্তার রুজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কলাপাড়া মহিলা কলেজ রোডে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের নেত্রীরা রোকসানা আক্তার রুজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান […]

কলাপাড়ায় নিখোঁজ ১০ মাসের শিশু রায়হানের মরদেহ খাল থেকে উদ্ধার

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা […]

অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা এবং সাবেক সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান) ও পূর্ত অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সোহেল আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সরকারি চিঠি ও বিভিন্ন সূত্রে পাওয়া নথিপত্র পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে গুরুতর সব অনিয়মের চিত্র সামনে এসেছে। সরকারি […]

রাঙ্গাবালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আনোয়ারুল ইসলাম হাওলাদার

রাসেল মোল্লা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, এলাকার মানুষের […]