রাঙ্গাবালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আনোয়ারুল ইসলাম হাওলাদার

রাসেল মোল্লা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, এলাকার মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। সুখে-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থেকে তিনি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে একাধিক মামলার শিকার হওয়ার পরও তিনি এলাকা ও মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। বরং এলাকার মানুষের পাশে থেকে তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান।

আনোয়ারুল ইসলাম হাওলাদারের প্রত্যাশা, নির্বাচিত হলে ১ নম্বর রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন তিনি।

তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *