আইন ও বিচার

কলাপাড়া উপজেলা আ’লীগ-এর সাংগঠনিক সম্পাদক জেলহাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে কলাপাড়া থানার […]

গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে কলাপাড়ায় চারজনের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে চার ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জমিানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হচ্ছেন, মো. আব্বাস (৩০), মো. শাকিল (৩৬), মো. ওসমান (২৯) ও আলআমিন (৩০) শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চম্পাপুর ইউনিয়নের বিনামকাটা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে […]

কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিনজন গ্রেফতার

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির। কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ […]

কুয়াকাটায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন; একজনের জরিমানা ও কারাদণ্ডের আদেশ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বোমা মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ইমরান গাজী নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার(১৮ নভেম্বর)সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে […]

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের […]

কুয়াকাটায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামে এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুয়াকাটা আবাসিক হোটেল মারমেইড প্যালেস-সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নুর আলম […]

কলাপাড়ায় ফেসবুকে পাখি রান্নার ভিডিও ভাইরাল, সংরক্ষিত পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকারের পর রান্না করে খাওয়ার অপরাধে বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী […]

কলাপাড়ায় আদালতের আদেশ অমান্য করে বাড়ির সীমানা পিলার ভাঙচুর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ আদালতের নিষেধাজ্ঞার আদেশ উপেক্ষা করে বাড়ির সীমানা পিলার উপড়ে পানির লাইন ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার দায় এনে আইনি প্রতিকার চেয়ে আব্দুল জলিল নামের এক ব্যক্তি কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ করেছেন। বুধবার বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে আব্দুল জলিল জানান, তিনি আমমোক্তার নামার মাধ্যমে ২০১৯ সালে পাওয়ার […]

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল গ্রেফতার

রাসেল মোল্লাঃ বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কলাপাড়া […]

ইয়াবা সেবনের অভিযোগে কলাপাড়ায় দুই যুবকের কারাদন্ড

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাকামি ইউনিয়নের তাড়িকাটা বাজার এলাকায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্তরা হলেন জুনায়েদ আহমেদ জিসান (২৪) ও মো. আবু সাইদ (১৯)। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]