মির্জাগঞ্জে নিখোঁজের পর ধানক্ষেতে মিললো স্কুলছাত্রীর মরদেহ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী মোসা. ইসরাত জাহান যুথির মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

কিছুক্ষণ আগে পরিবারের এক শুভাকাঙ্ক্ষী ফোনে বিষয়টি জানিয়েছেন। তবে মরদেহ উদ্ধারের বিষয়টি এখনো পুলিশ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, নিখোঁজ ইসরাত জাহান যুথি সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ৩রা নভেম্বর স্কুলে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *