নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব

রাসেল মোল্লা, কলাপাড়াঃ নতুন ধানের ঘ্রাণ, ঢাকঢোলের বাদ্য আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও কৃষিনির্ভর সংস্কৃতির ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ফসলের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক মানুষ। বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ […]

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তাকর্মীর সতর্ক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় […]

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন। ঘোষিত […]

কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির […]

কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। একটি পক্ষ নতুন কমিটি গঠনকে নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্রবিরোধী দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, নতুন কমিটির পক্ষ থেকে এটিকে বৈধ বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কলাপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক […]

দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দু’টি গ্রেনেড উদ্ধারের পর নিরাপত্তা ইস্যু সামনে এসেছে। এ অবস্থায় দেশের সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর […]

কুয়াকাটায় হোটেলকর্মীকে মারধরের অভিযোগ, বিতর্কে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী শাহ আলম

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে একটি আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপককে মারধর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার […]

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বহিষ্কার

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ সরদার। রোববার (১৫ নভেম্বর) কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের […]

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি: আহ্বায়ক আকবর, সদস্য সচিব আরিফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে […]

কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা নাহিদ খান বহিষ্কার

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে […]