রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে বুধবার শেষ বিকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে যুব সমাজকে সন্ত্রাস, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, যুব উন্নয়নের ইম্প্যাক্ট প্রকল্পের সিএস গাজী মোঃ নিয়াজ মোর্শেদ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র শীল, আরো বক্তব্য রাখেন,সংগঠন আবু ছালে, পানভিন বেগম প্রমুখ।
সভা পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীল।




