রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৪২) এবং কলাপাড়া পৌরসভার রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের […]

