কলাপাড়া হেলিপ্যাডে ৪০ লাখ টাকায় শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা: এমপি মোশাররফ হোসেন

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত হেলিপ্যাড মাঠকে অব্যবস্থাপনা থেকে বের করে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাঠটিতে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শনিবার […]