রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন কলাপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।মামলা নং-২১। এজাহারে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা, মো. নাহিদ ইসলাম […]

