কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। […]

কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ, ৩০ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান; গ্রেপ্তার ১

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, […]

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাসেল মোল্লাঃ শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্য শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল […]