রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। […]
আইন ও বিচার
আইন ও বিচার
কলাপাড়ার ধানখালীতে অঙ্গীকারনামা দিয়েও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অঙ্গীকারনামা দেওয়ার পরও পুনরায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে নাজমুল হক ও তাঁর সহযোগী রেজু মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা করেছেন ধানখালী ইউনিয়নের সহকারী( ভূমি) কর্মকর্তা তারিকুল ইসলাম।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করা […]
কলাপাড়ায় সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত ইভান মাতব্বর, পেলেন রাষ্ট্রপতির পদক
রাসেল মোল্লাঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির পদক ও সনদ পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন সিপিপি টিম লিডার আবুতালেব ইভান মাতব্বর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী […]
মা ইলিশ রক্ষায় অভিযান: কলাপাড়ায় একজনকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা অবৈধ মাছ ধরার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে […]
কলাপাড়ার ধুলাসারে ২৮৬ পিস ইয়াবাসহ আটক ১
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন চর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গামতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. রাসেলের […]
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনাকে হামলা দেখিয়ে মামলা, ৮ জনের বিরুদ্ধে অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার আসামিপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সুইজসংলগ্ন এলাকায় দুটি […]
পাটজাত মোড়ক ব্যবহার না করায় কলাপাড়ায় বিভিন্ন দোকানে জরিমানা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় […]
লাইসেন্সবিহীন কীটনাশক বিক্রি; কলাপাড়ায় দুই দোকানিকে জরিমানা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় লাইসেন্সবিহীন ও যথাযথ নিয়ম না মেনে কীটনাশক বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় প্রত্যেক দোকানিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা […]
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নব নিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চৌকি আদালত বার ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি […]
বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় সাংসদের বাসভবনের অতিথিশালায় সাংসদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আইনজীবী নেতৃবৃন্দ। এসময় বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ বলেন, ‘এখানে সিনিয়র […]










