ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট চলছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে; তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এই সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন তারা।

এই পাঁচ প্রার্থী হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলেই খতিয়ে দেখা হচ্ছে, হবে। আশা করছি, সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে, এখানেও সেভাবে সুন্দর ভোট হবে।”

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখা ৪১ হাজার ১৭ ভোট। ৩ হাজার ৯৫১ ভোট পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলামের বাক্সে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *