কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার, এসআই মোঃ জাকির হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল মুরাদ, সাধারণ সম্পাদক আরিফ সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *