রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ আলমগীর হোসেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লালুয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক সাধারণ সম্পাদক নান্নু মুন্সি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামাল কাজল তালুকদার ।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
তারা বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।




