প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে। সুরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি।
শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। শীতে নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার।খেজুরে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খেতে হবে। খেজুর খেলে শরীরের তাপমাত্রা বৃ্দ্ধি পায় এবং শরীর গরম থাকে। শীতে খেজুর খেলে ঠান্ডাও কম লাগে। তাই অবশ্যই শীতের ডায়েটে খেজুর রাখতে হবে। খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং কার্বস, যা এনার্জি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। তাই সকালের নাস্তায় অবশ্যই পাতে রাখুন খেজুর।খেজুরে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। তাই নিয়মিত খেজুর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তাই রক্তস্বল্পতা থাকলে খেজুর খেতে পারেন।
হজমের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে খেজুর। খেজুরে থাকা উপাদান পেটের সমস্যা দূর করতেও অত্যন্ত সাহায্য করে।
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার চাপলী এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী গ্রামের একটি খালের অবৈধ বাঁধ অপসারন করা হয়েছে। পানির প্রবাহ সচল রাখতে এবং কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে বুধবার (২৫ জুন) দুপুরে এই বাধ অপসারণ করা হয়েছে। ফলে তিন গ্রামের অন্তত ১২০ পরিবারের জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা নিরসন করা হলো। অন্তত ২০০ বিঘা জমির চাষাবাদের সমস্যা […]
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পহেলা বৈশাখকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে হু হু করে বাড়ছে ইলিশের দাম। দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে ছোট ও মাঝারি সাইজের ইলিশ সীমিত পরিসরে দেখা গেলেও বড় সাইজের ইলিশ এখন সাধারণ ক্রেতাদের কাছে ‘দুষ্প্রাপ্য’ হয়ে উঠেছে। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে […]
ঢাকার বাতাসের মান আজ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩১ মিনিটে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩১৩। এতে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। ভারতের কলকাতা ও মুম্বাই, পাকিস্তানের লাহোর ও মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ২২৫, ১৯৭, ১৯১ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম […]