রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় কোমলমতি শিক্ষার্থীদে মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের শিক্ষা উপকরণ ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১ টায় কুয়াকাটা পৌর শহরের ৬০ নং লতাচপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলজ গাছ বিতরণ করা হয়।
লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও ফলজ গাছ বিতরণ করেন সহকারী কমিশনার( ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবীর,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেক এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ, শাখা ব্যবস্থাপক কুয়াকাটা ব্রাঞ্চ মো, সোহেল মাহমুদ, কোডেক ট্রেনিং সেন্টার কুয়াকাটা মো. আহসান হাবীব প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেক এর মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কোডেক দীর্ঘবছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। তাঁরা বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে এই উপকরণ পেয়ে শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত আশা ও লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে। শিক্ষা উপকরণ পেয়ে ঐ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আনন্দিত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী
নুসরাত জাহান ছামিরা।




