প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল খেজুর। পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে। সুরা আবাসার ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আমি জমিনে উৎপন্ন করেছি শস্য-আঙুর, শাক-সবজি, জয়তুন ও খেজুর বৃক্ষ।’ এমনকি বিজ্ঞান বলছে, শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল। শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি।
শীতে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন। তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর। শীতে নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার।খেজুরে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং কপার যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই শক্ত হাড় পেতে নিয়মিত খেজুর খেতে হবে। খেজুর খেলে শরীরের তাপমাত্রা বৃ্দ্ধি পায় এবং শরীর গরম থাকে। শীতে খেজুর খেলে ঠান্ডাও কম লাগে। তাই অবশ্যই শীতের ডায়েটে খেজুর রাখতে হবে। খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং কার্বস, যা এনার্জি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি কাটাতে এর কোনও তুলনা হয় না। তাই সকালের নাস্তায় অবশ্যই পাতে রাখুন খেজুর।খেজুরে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। তাই নিয়মিত খেজুর খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তাই রক্তস্বল্পতা থাকলে খেজুর খেতে পারেন।
হজমের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে খেজুর। খেজুরে থাকা উপাদান পেটের সমস্যা দূর করতেও অত্যন্ত সাহায্য করে।
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর আরএমটিপি (ফিস) প্রকল্পের অর্থায়নে নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধ করতে কলাপাড়া উপজেলায় প্রশিক্ষণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। (২৫ জুন বুধবার) বিকেল ৪ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোডেক-এর কলাপাড়া এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ […]
রাজধানীর যাত্রাবাড়ির পালোয়ান পরিবার প্রায় ৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে অসহায় পরিবারের মানুষদের সেবা করছেন। বিনামূল্যে যে কেউ নিতে পারেন তাদের কাছ থেকে। বাবা যে পথ তৈরি করেছেন, সে একই পথে হেঁটেছেন মেয়েও। অর্থকষ্টে শেষযাত্রার বিষয়েও যারা দুঃশ্চিন্তায় থাকেন, তাদের পাশে দাড়াতে পেরে কিছুটা হলেও খুশি পরিবারটি। ডেমরার মাতুয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই […]
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে ৬ হাজার কৃষ্ণচূড়া , সোনালু, এবং অর্জুন গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন, বিডি ক্লিন, রিও সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এবং বনবিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে রোববার (১৩ জুলাই) সকাল ১০ […]