রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জমিানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডিতরা হচ্ছেন, মো.আরমান (২৫) মো.হাসান (১৯) মো. নানিফ(৪৫) ও মারুফ হাওলাদার(২০)
শুক্রবার (৯ জানুয়ারি ) রাত ৯টায় কুয়াকাটা পৌরসভার খান প্যালেসের গলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ব্যক্তিকে এই দণ্ড কার্যকর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের চৌকস টিমের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
ইয়াসীন সাদেক জানান, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে উপরোক্ত ব্যক্তিদের এই দণ্ড প্রদান করা হয়েছে।আগামীতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।




