খালেদা জিয়া কারো কাছে ঋণী নয় আমরা তাঁর কাছে ঋণী- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী):

পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,ম্যাডাম খালেদা জিয়া দেশের জন্য  যে সেবা দিয়ে গেছেন। তিনি কারো কাছে ঋণী নয় বরং আমরা তাঁর কাছে ঋণী। দলের লোকজনও তার কাছে ঋণী। এমনকি বিদেশীরাও তার কাছে ঋণী।

রোববার দুপুরে হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা  অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, তিনবারে ম্যাডাম ১৫ টি আসন দিয়ে নির্বাচন করেছেন। একবারও তিনি একটি আসনেও হারেননি। তিনি সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন।

সভায় সভাপতিত্ব করেন হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের অধ্যক্ষ মো.খবির উদ্দিন।

বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি,আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গাজী বজলুর রহমান, মাধবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো.মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ লোটাস ও শিক্ষার্থীর জান্নাতুল ইকরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাবরেজিস্টার সাদেকুল ইসলাম হাসিব তালুকদার,নারী ও শিশু অধিকার ফোরামের  সভানেত্রী  আয়েশা খানম রানি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান মাস্টার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার,যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও আবু বকর সিদ্দিক চৌধুরী প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের শিক্ষক-শিক্ষার্থী  ও বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ  অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *