আন্তর্জাতিক

‘রাজনৈতিক বিরোধীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে প্রচার করেছে আওয়ামী লীগ‘

বিশ্বের বিভিন্ন দেশে ২০২৩ সালে ‘সন্ত্রাসী’ কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি। তবে, আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে ‘সন্ত্রাসবাদে’র সঙ্গে মিলিয়ে প্রচার করেছে। এ ছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর […]

সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রীর ইমামতিতে উমাইয়া জামে মসজিদের প্রথম জুমু’আ অনুষ্ঠিত

খুনি বাশার আল আসাদ পরবর্তী নতুন যুগের সিরিয়ায় উমাইয়া বড় জামে মসজিদ খ্যাত দেশটির গ্র্যান্ড মসজিদে প্রথম জুমু’আ আদায় করলো লক্ষাধিক সিরিয়ান। শুক্রবার (১৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ আল বশির যিনি একই সাথে পেশাদার ইঞ্জিনিয়ার ও ফকিহ তার খুতবা ও ইমামতিতে প্রথম জুমু’আ অনুষ্ঠিত হয়। উমাইয়া গ্র্যান্ড মসজিদে নতুন যুগের সিরিয়ার প্রথম জুমু’আ ও […]

ভারত সুপরিকল্পিতভাবে মুসলিমদের নির্যাতন করছে : সাবেক জার্মান চ্যান্সেলর

ভারতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। মুসলিম ও খ্রিস্টানদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। যার ধারাবাহিকতায় প্রণয়ন করা হচ্ছে একের পর এক সংখ্যালঘু বিরোধী আইন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। সাম্প্রতিক সময় প্রকাশিত নিজের আত্মজীবনীমূলক গ্রন্থে (ফ্রিডম: মেমোরিস ১৯৫৪-২০২১) এসব বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন তিনি। […]

বোমা হামলায় নিহত আফগান মন্ত্রী খলিলুর রহমান হক্কানি

আফগানিস্তানের শরনার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিলুর রহমান হক্কানিকে নিজ মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ডিসেম্বর) ভাতিজা আনাস হক্কানি এ খবর নিশ্চিত করেন। আনাস হক্কানি বলেন, আমরা একজন সাহসী মুজাহিদকে হারিয়েছি। আমরা তার কুরবানীকে ভুলতে পারবো না। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছদ্মবেশে এক আত্মঘাতী বোমা হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করে। খলিলুর রহমান […]

ক্ষুধা নিরসনে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচক ২০২৪-এ ১৯ দশমিক ৪ স্কোর পেয়ে ১২৭টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশ অগ্রগতি করলেও এখনও এখানে মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে। এবারের বৈশ্বিক ক্ষুধা সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় ভালো। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) […]

বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলমান বানানোর ‘ভুয়া’ ভিডিও প্রচার করছে ভারত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। তবে প্রতিবেশী দেশ ভারতে ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে’ এমন দাবিতে। তাদের ভাষ্যমতে, বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানো হচ্ছে। তবেঁ, এক প্রতিবেদনে দেশীয় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার […]

সিরিয়াকে কখনই ভাঙতে দেব না : এরদোগান

সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়েব এরদোগান বলেছেন, সিরিয়াকে আর কখনই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। […]

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন : বিজেপি নেতা শুভেন্দু

শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ […]

আসাদের পতনের পর সিরিয়াতে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে পালানোর পর দেশটিতে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত আড়াই শ’য়ের বেশি টার্গেটে অভিযান চালিয়েছে আইডিএফ। খবর রয়টার্স। দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে সিরিয়ায়। সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে। আসাদ সেনাদের ঘাঁটি ছিল মূল টার্গেট। ধ্বংস করা হয়েছে বহু ফাইটার […]

ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী : ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। ভারতীয় পররাষ্ট্র সচিব আজ সকালে […]