আন্তর্জাতিক

ড. ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক; সম্পর্ক জোরদারে সম্মত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। এ সময় প্রধান উপদেষ্টা ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার […]

কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিশরের রাজধানী কায়রোতে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদির। বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ড. ইউনূস। […]

আবারও সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গ

বেশ কয়েকমাস একই স্থানে অবস্থানের পর আবারও সরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈলটি। বর্তমানে, আইসবার্গটি দক্ষিণ মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বলে দাবি করেছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে পরিমাপের সময় দেখা যায়, আইসবার্গটি মোট ৩ হাজার ৬৭২ […]

মোদী যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন : রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনে যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন। আপনি দেশের তরুণদের বঞ্চিত করছেন এবং আদানি গোষ্ঠীকে দেশের সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছেন। রোববার (১৫ ডিসেম্বর) লোকসভায় সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। রাহুল গন্ধী বলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার […]

বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক জয়’ দাবি মোদির

প্রতিবছর বিজয় দিবস এলে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সশস্ত্র বাহিনী, ক্যাবিনেট মন্ত্রী ও বিরোধী রাজনীতিকদের অনেকেই ‘বিজয় দিবস’কে স্মরণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট (টুইট) করেন। তবে ‘বিজয় দিবস’ উপলক্ষে করা সেসব ভার্চুয়াল বার্তায় কোথাও দেখা যায় না বাংলাদেশের নাম। এমনকি মুক্তিবাহিনী, এদেশের মানুষের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের গল্পও থাকে […]

চীনা হ্যাকারদের ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কম্পিউটারে ব্যবহৃত ফায়ারওয়াল হ্যাক করার দায়ে এক চীনা হ‍্যাকর ও তার সহযোগীদের ধরিয়ে দিতে বা তাদেরকে গ্রেপ্তারে সহায়ক হবে এমন তথ্য দেওয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাকার গুয়ান তিয়ানফেং (৩০) চীনের সিচুয়ান প্রদেশে অবস্থান করছেন বলে ধারণা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার গুয়ানকে আনুষ্ঠানিকভাবে মার্কিন আদালতে ডিজিটাল আর্থিক প্রতারণা ও ষড়যন্ত্রের […]

৪ দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের […]

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হওয়ায় এ তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার […]

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অতি শিগগিরই বন্ধ হবে: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ- টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো রক্তপাত চান না। সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের উদ্দেশ্য। বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুরও অজানা নয়- জানান পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট। ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা- এ বিষয়ে প্রশ্ন করা হলে […]

বাংলাদেশী নারীকে ৪ ঘণ্টা আটকে রেখে অসত্য তথ্য দিতে বাধ্য করলো ভারতীয় মিডিয়া

ভারতে চিকিৎসা নিতে যাওয়া নড়াইলের আরও এক নারীকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অসত্য তথ্য দিতে বাধ্য করা হয়েছে দেশটির গণমাধ্যমে। ওই নারী ভিডিও বার্তায় অভিযোগ করেন, তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে এ ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয়। স্থানীয়দের দাবি, এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মাঝে কোনো বিভেদ নেই। নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের বাসিন্দাদের একটি […]