শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর নতুন ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন এস এম ফরহাদ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল […]

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৯ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পায়রা) পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই […]

ভারতের পরামর্শে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে -আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।আওয়ামীলীগ ও র’ এর  মাধ্যমে এটা শুরু করেছিল। ভারতের পরামর্শে গত ১৫ বছরে আওয়ামীলীগ  শিক্ষাব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস,অটো পাস ও নকলের মাউৎসবই ছিল আওয়ামীলীগ শাসনামলের […]

অস্তিত্ব সংকটে কলাপাড়ার তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়

রাসেল মোল্লা, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। একটা সময় উপজেলার সর্বত্র এ প্রতিষ্ঠানের সুনাম ছিলো। এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছে। অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে তা এখন অস্তিত্ব সংকটে পরেছে। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৫৪ জন শিক্ষার্থীর […]

কলাপাড়ায় ইউএনও’র উপহার পেয়ে উচ্ছ্বসিত শত শত শিশু শিক্ষার্থীরা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও’র শিক্ষা উপকরণ উপহার পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক স্তরের শত শত শিশু শিক্ষার্থীরা। ইউএনও’র এমন ব্যতিক্রমী শিক্ষা বান্ধব পদক্ষেপে তাকে সাধুবাদ জানিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক সহ সচেতন নাগরিকরা। সূত্র জানায়, প্রচন্ড তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মঙ্গলবার রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ শিশু শিক্ষার্থীদের মাঝে সুদৃশ্য পানির পাত্র বিতরণ করেন কলাপাড়া ইউএনও […]

আমতলীতে প্রধান শিক্ষকের উপর হামলা, সচেতন মহলের ক্ষোভ

রাসেল মোল্লাঃ বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রধান শিক্ষক কে পিটিয়ে গুরুতর আহত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানিয় আয়ুব খলিফা,তৈয়ব খলিফা ও রাকিব খলিফার বিরুদ্ধে। গতকাল ১৯ এপ্রিল শনিবার উপজেলার হলদিয়া ইউনিয়নের বিশ্বাসের বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন চর চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানিয়রা জানান, তুচ্ছ ঘটনাকে […]

কলাপাড়ায় এইচ এসএসসি ২০১৬ ব্যচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এইচ এসসি -২০১৬ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শনিবার কলাপাড়া চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সবার অংশগ্রহণ এবং বন্ধুদের নিয়ে পরিচিতি সভা ইতিমধ্যে কারা কোথায় কর্মরত আছে এবং স্মৃতিচারণা […]

সাবেক সমন্বয়কদের নয়া সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’র আত্মপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন। নয়া এই ছাত্রসংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের সময় থেকে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন থেকে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে। ইতোমধ্যে দল ঘোষণাকে কেন্দ্র করে সেখানে ঝড়ো হয়েছেন […]

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থেকে ঘোষণা দেয়া হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)। তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান। সারজিস […]

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা; বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী কারাগারে

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, সর্মথক শফিকুল, যুবদল নেতা আনোয়ার হোসেন ও […]