সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে দশটার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়। ২০০৮ সালে নবম জাতীয় […]
আইন ও বিচার
আইন ও বিচার
ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার
‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার একটি সূত্র। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন লেখক। লেখক হিসেবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশুসাহিত্যিক। মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস […]
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা […]
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকা অভিযান চালায় র্যাব। এই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তিনি আটক হন। গ্রেফতার করা পর র্যাব ফরহাদ হোসেনকে আদাবর থানা […]
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেফতার
রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি। রাজধানীর খিলগাঁও থানায় ২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে […]
শেখ হাসিনার সাবেক জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরি গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, তাকে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তিনি বর্তমানে […]
জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ বাতিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো। গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে […]
নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি
অধস্তন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার […]
আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের নতুন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম
আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মামলা পরিচালনার জন্য একজন চীফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদের মধ্যে সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। […]
সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান রাজধানী থেকে গ্রেফতার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন […]










