রাজনীতি

কলাপাড়ায় সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজ গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের নেতা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার (৪৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে কলাপাড়া পৌর শহরের সিনিয়র মাদ্রাসা রোড় এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য […]

কলাপাড়া ভালো রাখার দায়িত্ব আমাদের- এবিএম মোশারফ হোসেন

রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় কলাপাড়া অডিটোরিয়ামে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি […]

ভারতের পরামর্শে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে -আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।আওয়ামীলীগ ও র’ এর  মাধ্যমে এটা শুরু করেছিল। ভারতের পরামর্শে গত ১৫ বছরে আওয়ামীলীগ  শিক্ষাব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস,অটো পাস ও নকলের মাউৎসবই ছিল আওয়ামীলীগ শাসনামলের […]

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সংখ্যালঘুদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে- আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে সংখ্যালঘুদের উপর কোন নির্যাতন করা হয়নি। তাদের জীবন যাত্রার মান উন্নয়নে অনেক কিছু করেছে বিএনপি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর যখন আওয়ামীলীগ সরকার গঠন করে, তখন আওয়ামীলীগ বিভিন্নভাবে বিএনপি’র নেতাকর্মীদের  বিরুদ্ধে মিথ্যা মামলা  দিয়েছে। তার মধ্যে একটি […]

পটুয়াখালীতে পৃথক ক্যাডেট কলেজ স্থাপনের ঘোষণা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

রাসেল মোল্লা, স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বিএনপি মুখে ইসলামীক দল বলে না, বাস্তবে বিএনপি সর্বকঠিন ইসলামীক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে।” শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে ৫ হাজার তিন শত পবিত্র কোরআন মাজিদ বিতরণ অনুষ্ঠানে […]

কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে বিএনপি নেতাদের পুষ্টিকর খাবার বিতরণ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই)  দুপুরে  উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরন করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা […]

দলে চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা হবে না: এবিএম মোশাররফ হোসেন

  রাসেল মোল্লা, কলাপাড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং কুয়াকাটা […]

বরিশালে সাংবাদিক শাহিন এর নামে বিএনপি নেত্রী শিরিনের মামলা

কলাপাড়া প্রতিনিধিঃ জনস্বার্থের পুকুর দখল ও ভরাটের ঘটনায় সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানির মামলা করেছেন অভিযুক্ত বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে দলে তার কার্যক্রম ও সকল পদ স্থগিত রয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল মেট্রোপলিটন […]

কলাপাড়ায় স্বেচ্ছাসেবকদল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহানুর রহমান সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টায় সলিমপুর টোল প্লাজা সংলগ্ন সড়কে ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ের বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ২ […]

মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার  মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বুধবার  দুপুর ১২ টার দিকে উপজেলার  মজিদবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার  নাম মো. রুমান মৃধা (৪৫)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ […]