রাজনীতি

কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য […]

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটে; উন্মোচিত হয় দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের। স্বাধীনতার পর ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার এক গভীর সংকটে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সম্মুখসারির […]

মাদক, চাঁদাবাজি ও সালিস-বাণিজ্যমুক্ত টিয়াখালী গড়তে চান চেয়ারম্যান প্রার্থী তানিম মুন্সী

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): আসন্ন ২ নম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এস এম শামুয়েল হক (তানিম মুন্সী)। একটি চাঁদাবাজি, মাদক ও সালিশ-বাণিজ্যমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। তানিম মুন্সী বিশিষ্ট ব্যবসায়ী ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ নুরুর হক মুন্সীর বড় […]

টিয়াখালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক তানভীর মুন্সীর

রাসেল মোল্লা, কলাপাড়াঃ জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আসন্ন ২ নম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মাহফুজুল হক তানভীর মুন্সী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রাবন্দর খ্যাত টিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ গঠন, […]

শীলার মৃত্যুর বিচার দাবিতে রাঙ্গাবালী থানার ফটকে বিক্ষোভ

রাসেল মোল্লা, পটুয়াখালী।। পটুয়ালীর রাঙ্গাবালীতে বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীমের মেয়ে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত নারী-পুরুষ। সোমবার (২ নভেম্বর) সকালে মানববন্ধন শেষে তাঁরা রাঙ্গাবালী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা শীলার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন, নিরপেক্ষ […]

নোটিশের জবাবে সন্তুষ্ট নয় জেলা কমিটি, কুয়াকাটা মহিলা দল নেত্রীর সব পদ স্থগিত

রাসেল মোল্লা, কলাপাড়া: দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে পটুয়াখালী জেলা মহিলা দল। কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা মহিলা দলের […]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট চলছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে; তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। […]

বিএনপির সভাপতি আলমগীর হোসেনের মৃত্যুতে এমপি মোশাররফ হোসেনের শোক প্রকাশ

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোঃ আলমগীর হোসেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক […]

মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাধবখালি ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম মোঃ রুবেল জোমাদ্দার (২৮)। তিনি মাধবখালি ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামের মোঃ বজলু জোমাদ্দারের ছেলে ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে  ছিলেন। বিষয়টি নিশ্চিত […]

কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ

রাসেল মোল্লা,কলাপাড়াঃ  দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সৈকতের পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ অভিযানে […]