দেশজুড়ে

ইন্ডিয়ান সরকার কলকাতায় আওয়ামীলীগকে অফিস দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- আলতাফ হোসেন চৌধুরী

মো.শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালী।। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগের নেতারা পালিয়ে  ভারতে আশ্রয় নিয়েছে। ইন্ডিয়ান সরকার কলকাতায় আওয়ামীলীগকে অফিস করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ পর্যন্ত আওয়ামীলীগ ১শত ৪০ বার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা  করে ব্যর্থ হয়েছে। শুক্রবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জে […]

বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং এবং বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এবিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ […]

মির্জাগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু মুন্সীর নেতৃত্বে মিছিলটি বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ,নান্নু শপিং কমপ্লেক্স, তিন রাস্তার মোড় হয়ে কলেজ রোড […]

মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ জিয়া সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। এ সময় তার দোকান ঘর থেকে ৪০৫ গ্রাম গাঁজা,৭টি গ্যাস […]

মির্জাগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুবিদখালী সরকারি হাই স্কুলের সামনে  বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে ভূমির সেবা […]

মির্জাগঞ্জে বাল্যবিবাহ পন্ড, বরকে জরিমানা

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি এবারে এইচএসসি পরীক্ষার্থী […]

বৈরী আবহাওয়ার কবলে জেলেরা, হাকডাক বিহীন শুনশান নীরবতা জেলে পল্লীতে

কলাপাড়া প্রতিনিধিঃ ভরা মৌসুমেও ইলিশ শিকারে বাধা বৈরী আবহাওয়া। বৈরী আবহাওয়ার কবলে পড়ে খাপড়াভাঙ্গা নদীর দু’পাশে নোঙ্গর করে বসে আছেন শত শত ট্রলার। সামুদ্রিক মাছ শিকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই বৈরী আবহাওয়া হতাশা নিয়ে ঘাটে রয়েছেন জেলেরা। সামুদ্রিক মাছ আহরণের উপর সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞার রেষ কাটিয়ে উঠলেও বৈরী আবহাওয়া ইলিশ শিকারে […]

কলাপাড়ায় দুটি কালনাগিনী সাপ উদ্ধার, বনে অবমুক্ত করলেন ইয়াসীন সাদেক

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় বসতঘর থেকে দুটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সীর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। সাপ দুটি প্রাপ্তবয়স্ক প্রতিটি দুই ফুট করে লম্বা। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপস্থিত থেকে সাপ দুটিকে নীলগঞ্জ […]

কুয়াকাটায় পরিবেশ দূষণ রোদে ক্লিনিং কার্যক্রম সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবার বাংলাদেশ’ এবং কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়েছে বিচ ক্লিনিং কার্যক্রম ও সচেতনতামূলক র‌্যালি। সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

শিয়াল জবাইয়ের অপরাধে কলাপাড়ায় এক ব্যক্তিকে জরিমানা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বনের পাতি শিয়াল জবাইয়ের অপরাধে মো. জহিরুল (৩৫) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের ওই ব্যক্তিকে এ জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) ইয়াসীন […]