রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা […]
দেশজুড়ে
দেশজুড়ে
রাঙ্গাবালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আনোয়ারুল ইসলাম হাওলাদার
রাসেল মোল্লা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, এলাকার মানুষের […]
কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ, ৩০ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান; গ্রেপ্তার ১
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, […]
কলাপাড়ায় নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সম্পন্ন
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, কলাপাড়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন […]
মা ইলিশ রক্ষায় আজ রাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগরজুড়ে কড়া নজরদারি
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদী ও সমুদ্র এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদ-নদী ও সাগরে নজরদারি ও অভিযান জোরদার করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, […]
কলাপাড়া পৌরসভায় পানির হাহাকার, বালুমিশ্রিত পানিতে ক্ষোভ পৌরবাসীর
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাপ্লাই পানির তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পৌরসভার কয়েকটি পাম্প থেকে পানির সঙ্গে বালু ওঠার অভিযোগও রয়েছে। এতে রান্না, গোসল, অজু ও দৈনন্দিন গৃহস্থালির কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। কলাপাড়া পৌরসভার ওয়েবসাইটের তথ্য […]
জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি-সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে লিখিত জবাব চেয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্হেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত […]
কলাপাড়ায় নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুম ‘পায়রা’-তে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ […]
কলাপাড়ায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি […]
টিয়াখালী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিতে চান গাজী সুমন
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন গাজী মো. সুমন। স্থানীয় মানুষের সঙ্গে কাজ করা এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় সূত্র ও সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, গাজী সুমন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত […]









