দেশজুড়ে

সিলেটে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টাধাওয়া

সিলেটে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আগুন ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজার অনুসারীরা […]

কলাপাড়ায় ১ টাকায় ইফতার দিলেন ইউএনও জাহাঙ্গীর হোসেন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১ টাকায় ইফতার বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে পাওয়া যাচ্ছে এক টাকায় এ ইফতার। ব্যতিক্রমী এ ইফতারের আয়োজন করেছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ ইফতারের দোকান বসে। আর এ […]

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ অন্তত ৪০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও ৭ শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত পাওয়া খবরে দগ্ধদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। এদের মধ্যে আইসিউতে […]

মসজিদের ৫০ কোটি টাকা লোপাটে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রাসেল মোল্লা,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান, সাবেক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান সহ অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মসজিদের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রেকর্ডপত্র সরবরাহে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি […]

ফের ময়মনসিংহের নগরপিতা ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ইকরামুল হক টিটু। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু হাতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহের নগরপিতা নির্বাচিত হলেন তিনি। নির্বাচনে মোট ভোটার ছিল […]

কুমিল্লা সিটির মেয়র হলেন বাহার কন্যা সূচনা

কুমিল্লা সিটি করপোরেশেনে মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তাহসীন বাহার সূচনা। বাস প্রতীক নিয়ে নির্বাচন করে ১০৫ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুমিল্লা সিটির সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে শনিবার (৯ […]

পটুয়াখালী পৌর নির্বাচনে মহিউদ্দিন আহমেদ পুনরায় মেয়র নির্বাচিত

পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন। ৯টি ওয়ার্ডের মোট ২৪টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট। পটুয়াখালী পৌর […]

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ভোট আজ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন আজ শনিবার (৯ মার্চ)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয় এই দুই সিটির নির্বাচনী প্রচার। দুই সিটিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। দ্বিতীয় বারের মতো সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে […]

শৈলকুপায় মাটি খুঁড়ে মিলল ১৫ কোরআন শরীফ

ঝিনাইদহের শৈলকুপায় মাটি খুঁড়ে ১৫টি কোরআন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় কোরআনগুলো পাওয়া যায়। স্থানীয়রা জানান, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু চলছিল। প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। মাটির খুঁড়ার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ […]

মসিক-কুসিকে বেশিরভাগ প্রার্থীই ব্যবসায়ী

ময়মনসিংহে ২২২ প্রার্থীর মধ্যে ৬৩ দশমিক ৫১ শতাংশ ব্যবসায়ী পাঁচজন মেয়রপ্রার্থীর মধ্যে তিনজনের পেশা ব্যবসা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর ৭৯ দশমিক ৭৩ শতাংশ ব্যবসায়ী সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর ২৯ শতাংশ ব্যবসায়ী কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে চারজন মেয়রপ্রার্থীর মধ্যে তিনজনই ব্যবসায়ী ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদের উপনির্বাচনের প্রার্থীদের বেশির ভাগের […]