দেশজুড়ে

কলাপাড়ায় ভিন্ন আয়োজনে সিডর দিবস পালিত

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সিডর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া হেলিপোর্ট মাঠে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। ‘আমরা কলাপাড়াবাসী’ উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও প্রজেক্টরের মাধ্যমে জলবায়ু বিষয়ক ভিজুয়াল সর্তকতা বাচ্চাদের জন্য কার্টুনের […]

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে […]

গোপালগঞ্জ আ’লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার

অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ ও টিটাগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আট বাংলাদেশিকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ব্যারাকপুর আদালতে […]

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন। আর ভারত আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন। মির্জ ফখরুল বলেন, আমি […]

গৌরনদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বরিশালের গৌরনদীতে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের (২৫) পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, সোমবার ভোরে চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের […]

বাউফলে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :   পটুয়াখালীর বাউফলের কালাইয়া মার্চেন্ট পট্টি এলাকার ব্যবসায়ী আবুল কালাম ওরফে কুট্টি মল্লিককে মারধর করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার বাউফল সরকারি কলেজের পূর্ব পাশে লিচুতলা একালায় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. […]

মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. […]

ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সেই স্কুল শিক্ষক মারা গেছেন

ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সাতক্ষীরার অবসরপ্রাপ্ত সেই স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডল (৮০) মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বাড়ি সদর উপজেলার বাঁশতলা গ্রামে। এর আগে, গত ২ নভেম্বর অরবিন্দু মন্ডলকে মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ ওঠে ছেলে বিশ্বনাথ মন্ডল ও পুত্রবধু […]

ভারতের ইশারায় বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারি খুলে দিন : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভারতের ইশারায় বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, তিনি বলেন, সিলেটের পাথরগুলো আল্লাহর দেওয়া বড় এক নেয়ামত। পাথর, বালু এগুলো কয়লা, তেল-গ্যাসের মত এদেশের খনিজ সম্পদ। আমাদের এই সম্পদ যথাযথ ব্যবহার হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। শনিবার (০৯ নভেম্বর) গণমাধ্যমে […]

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। ফ্লাইওভারটিতে এটিই প্রথম কোনো দুর্ঘটনা। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ মো: আখতারুজ্জামান ঘটনার বিষয়ে বলেন, মোটরসাইকেলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে লালখান বাজারের […]