উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী।। পটুয়াখালীর মির্জাগঞ্জে বেসরকারি সংগঠন সবুজ দিগন্তের উদ্যোগে জলবায়ু বিষয়ক আলোচনা সভা ও ফলজ গাছের ছাড়া বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় ৫০ টি ফলজ গাছের রোপন করা হয়।
সবুজ দিগন্ত সংগঠনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শ্রাবণ সৌরভের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক সখানাথ রায়, সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া ও দৈনিক আমার দেশের মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ শামসুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ দিগন্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাইসুল আলম আলমীর, সদস্য মোঃ আব্দুল্লাহ ও সাইফুল ইসলাম প্রমূখ।
পরে সবুজ দিগন্ত সংগঠনের অর্থায়নে ৫০টি ফলজ গাছের চারা রোপন করা হয়। এতে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।




