কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মাদ্রাসা কালভার্ট রোডে গাঁজা পরিবহনের অপরাধে দুই ব্যক্তিকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে তা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অভিযানে সার্বিক সহযোগিতা করে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *