সুষ্ঠ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ সম্ভব নয়। সুতরাং আমরা সুষ্ঠ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু আওয়ামীলীগ ভারতে অবস্থান নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.ফারুক ইকবাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি ও কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হোসেন মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, মহিলা দলের নেত্রী লায়লা ইয়াসমিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু,সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা,সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,  যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোখলেসসহ স্থানীয় নেতা-কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *