রাতে প্রবাসীর ঘর থেকে গৃহবধূসহ প্রেমিক আটক; কলাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি

রাসেল মোল্লা, কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার  কুয়াকাটা আলীপুরে এক প্রবাসীর বাসা থেকে গৃহবধূসহ তার প্রেমিককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবক মো. শামিম পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সন্তানের জননী গৃহবধূ সুরমা আক্তার (২৬)-এর স্বামী সৌদি আরবপ্রবাসী। প্রায় দুই মাস আগে মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে গৃহবধূ ও ওই যুবকের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

শনিবার গভীর রাতে ওই প্রবাসীর ঘরে গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা সেখানে গিয়ে হাতেনাতে তাদের আটক করেন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *