উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সুবিদখালী পায়রাগঞ্জ সড়কের হাওলাদার অটোস গ্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মোঃ বাদশা হাওলাদার(২৫)।তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার খোন্তাকাটা লক্ষ্মীপুরে গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে।
মির্জাগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার থেকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।




