মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ)পটুয়াখালী।।পটুয়াখালীর মির্জাগঞ্জে  মুগ্ধ আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে  উপজেলার  মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুগ্ধ আক্তার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের শাহজাদা ফকিরের মেয়ে ও হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৮ বছর আগে মুগ্ধর মা সাজেদা বেগম সাজু  ও বাবা শাহজাদা ফকির মালয়েশিয়া যান। দুই বছর পর তার মা মারা যান।মায়ের মৃত্যুর অভিযোগে বাবা এখন মালয়েশিয়ায় একটি কারাগারে আছেন। মুগ্ধ দাদীর সঙ্গে থেকে হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করতেন।

২৪ জুন স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হয়। দুই বিষয় পরীক্ষার পর বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেননি তিনি । এ জন্য মুগ্ধর মামা তার সাথে রাগারাগি করেন। শুক্রবার দিবাগত রাতে মুগ্ধকে ঘরে রেখে দাদী পাশের একটি বাসায় যান।  কিছুক্ষণ পর দাদী এসে ভিতর দিয়ে ঘরের দরজা আটকানো দেখে  বাড়ির লোকজনকে জানান। পরে স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মুগ্ধকে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে  ঝুলতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, মুগ্ধ আক্তারের  লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *