উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সহযোগিতা বাজিতা সালেহিয়া দাখিল মাদ্রাসা এবং মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় Hand washing station, drinking water point, & Hygiene corner এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ নেফাজ উদ্দিন জেলা ব্যবস্থাপক (ওয়াশ)মোহাম্মদ সুলতান উদ্দিন,ডেপুটি টেকনিক্যালমোঃ হাসান তালুকদার,রিজওনাল ম্যানেজার UPG।মোঃ মনিরুজ্জামান খান প্রোগ্রাম অফিসার SELP, মোহাম্মদ ইদ্রিস আলী বিশ্বাস, মির্জাগঞ্জ প্রোগ্রাম অর্গানাইজার ওয়াশ মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ব্র্যাক কর্তৃক নির্মিত স্থাপনা সমূহের সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন। প্রতিষ্ঠানের সকলকে নিজ নিজ দায়িত্বে স্থাপনা সমূহের প্রতি যত্নবান হওয়ার গুরুত্ব আরোপ করেন। ব্র্যাক ওয়াশ কর্মসূচির কার্যক্রম চলমান রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ শুরু করা হয়। ইতিমধ্য সাতটি স্কুলে কাজ শেষ করা হয়েছে।




