মির্জাগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যেগে  ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির  সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সি,সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি,মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর জোমাদ্দার।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ  পিন্টু,সদস্য অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন সিকদার, আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন মুন্সী, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, বিএনপি নেতা নুরু মৃধা,বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাবরেজিস্টার সাদেকুল ইসলাম হাসিব তালুকদার,নারী ও শিশু অধিকার ফোরামের  সভানেত্রী  আয়েশা খানম রানি,উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক মো.নাসির হাওলাদার,ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ,সাধারণ সম্পাদক মো.নাজমুল মৃধা,

মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার,যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক চৌধুরী,ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন  মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে মাধবখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *