উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর মামলায় শ্রমিকলীগের সভাপতি মো. নিজাম হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্ব সুবিদখালী থেকে মির্জাগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গত বছরের ৫ অক্টোবর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-১। এ মামলায় নিজাম হাওলাদারের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নজরুল ইসলাম আমার দেশকে বলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ নিজাম হাওলাদারকে ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।




