রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার সময় মোঃ সোলায়মান রহমান আসিফ (২৪) জহির হাওলাদার (২৮) মোঃ হানিফ( ২৩)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ( ভূমি ) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৫ (৫) ধারায় তিনজনকে ৩দিন বিনাশ্রম দন্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সদস্যরা ।




