কলাপাড়ায় মাদক পরিবহনের অপরাধে একজনকে ১৪ দিনের কারাদণ্ড

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক ইয়াবা পরিবহনের অপরাধে এক ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার রাত ৮টা ৩০ মিনিটের সময় সৈয়দ আতিকুর রহমান ( ৩৪) নামের এক ব্যাক্তিকে পৌর শহরের ফেরীঘাট এলাকার ম্যাক্স হসপিটালের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় ১৪দিন বিনাশ্রম দন্ড ও ৫০০ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *